1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গাজীপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩।

সাইফুল ইসলাম শুভ
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ব্যক্তিকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল। আটককৃতদের মধ্যে একজন সিএনজি চালক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১ মার্চ) সকালে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নতুনবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইউসুফ (১৭), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তালতলী গ্রামের মো. সুমন মিয়ার ছেলে মো. শান্ত (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার বাদিয়ারচালা গ্রামের আব্দুল শেখের ছেলে (সিএনজি চালক) মো. হিরোন মিয়া (২৮)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com