1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

গাজীপুরে মাদ্রাসা থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ হাবিবুর মুনতাসির শিহাব   
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় একটি আবাসিক মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার হামিদুল ইসলামের ছেলে। তার বাবা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত এবং তারা সপরিবারে হাসপাতাল কোয়ার্টারে বসবাস করেন। হাবিবউল্লাহ ওই মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল।
মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অন্য শিক্ষার্থীদের সাথে পড়াশোনা করছিল হাবিবউল্লাহ। দুপুর তিনটার দিকে সে টয়লেটে যায়। দীর্ঘ সময় পার হলেও সে বের না হওয়ায় মাদ্রাসার শিক্ষকদের সন্দেহ হয়। পরে তারা দারোয়ানকে ডেকে টয়লেটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তোয়ালের সাথে হাবিবউল্লাহর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয়, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com