1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গাজীপুরে সাংবাদিককে জবাইয়ের হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম শুভ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

গাজীপুরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, এটিএন নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেসক্লাবের নেতা মুসা খান, ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদা সিকদার, ঘটনার আড়ালে সম্পাদক রুবেল সরকার ও সাংবাদিক মিঠুন সিদ্দিকীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী বলেন, “সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।” প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ মার্চ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com