1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

গাজীপুরে সিলিন্ডার থেকে আগুন: মৃত্যু বেড়ে ১৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কমলা খাতুন (৬৫) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।বুধবার (২০ মার্চ) ভোরে সাড়ে ৪টার দিকে কমলা খাতুনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম জানান, গাজীপুর থেকে কমলা খাতুনকে ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। আজ ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধী অবস্থায় মারা যান কমলা খাতুন।এদিকে, দগ্ধ আরও আট থেকে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন।
এ ঘটনায় গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়। পরেরদিন শনিবার মারা যান মনসুর (৩২) নামের আরও এক ব্যক্তি। রোববার আরিফুল ইসলাম (৩৫), মহিদুল (২৪), নার্গিস খাতুন (২৫), জহিরুল ইসলাম (৪০) এবং মোতালেব (৪৫) এর মৃত্যু হয়। সোমবার ভোরে মারা যান সোলায়মান (৯), রাব্বি (১৩) ও তাওহীদ (৭) নামের তিন শিশু। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) ও রাত সাড়ে ৯টায় মশিউর রহমান (২২) মারা যান।(সূত্র;সংবাদ অনলাইন)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com