1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে রোকেয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জানুয়ারি শনিবার দিবাগত রাত ১২টায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজিগঞ্জ বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রোকেয়া নোয়াখালীর ২নং আন্ডার চর ইউনিয়নের আব্দুর রহিমের মেয়ে।
  নিহতের ভাই শফিকুল ইসলাম জানায়, দুই বছর আগে রাসেলের সঙ্গে বিয়ে হয় আমার বোন রোকেয়ার। সে এক সন্তানের জনক। শানিবার রাত ১২টায় আমার বোন রোকেয়ার জামাই মোবাইল করে বলেন, ভাই আপনার বোন রোকেয়া ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে মারা গেছে।তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর হোসেন বুলু ও আব্দুর রহিম কোম্পানি বলেন, রাতে রাসেলের মা ও বোনের সাথে কথা কাটাকাটি হয় রোকেয়ার। এরপর গিয়ে দেখে নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে সে। পরে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না। এ বিষয়ে আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবগত করি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com