1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

গোদাগাড়ীর পাকড়ীতে জামাতের সেক্রেটারির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তিন নম্বর পাকড়ী ইউপির ঝিনা বিবিড্যাং এলাকায় জামাতের সেক্রেটারির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ওই জামাত নেতার লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা,যায় কিছুদিন আগে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউপির ঝিনা বিবিড্যাং এলাকার তোফাজ্জলের পুত্র পাকড়ী ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি ইসারুল একই এলাকার জুয়েলের স্ত্রী সমেজা কে ধর্ষণের উদ্দেশ্যে মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন সময় কু -প্রস্তাব দিতে থাকে। ইসারুল এর কু -প্রস্তাবে ওই মেয়ে রাজি না হওয়ায় তাকে গত ৬ মে মঙ্গলবার সন্ধ্যায় ইসারুলের হুকুমে একই এলাকার ইসারুলের আত্মীয় শারমিন,রোকসানা,শিখা,রিমন, ও জান্নাতি হত্যার উদ্দেশ্যে শমেজাকে ডেকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে সমেজা মাটিতে পড়ে যায়। ওই সময় সমেজাকে ঐ ৫ জন জাপ্টিয়ে ধরে মারধর করে। এ সময় জীবন বাঁচাতে সমেজা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে। সমেজা কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন রাস্তাঘাটে আমাকে ইসারুল বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা বলে এখনো ও। এমনকি আমি রাজি না হওয়ায় আমাকে বাড়ি ছাড়ার ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে জানতে চাইলে এসারুল এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন একটি পক্ষ আমাকে সমাজে এই প্রতিপন্ন করার জন্য এগুলো করছে। আমি এটার সঙ্গে জড়িত না। এ বিষয়ে পাকড়ী ইউপির চেয়ারম্যান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কাকনহাট ফাঁড়ির ইনচার্জ বলেন এখনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।`

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com