1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

গোপালগঞ্জের মধুমতিতে গোসল করতে নেমে নিখোঁজ নড়াইলের মেয়ে লামিসার মরদেহ উদ্ধার

নওয়াব আলী
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নড়াইলের মেয়ে লামিসার(১৬) মরদেহ উদ্ধার হয়েছে ১ জুন রবিবার বিকাল ৪টায়।৩১ মে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।    নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিসা খাতুনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর রবিবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার মরদেহ নদীতে ভেসে ওঠে।  লামিসা কাশিয়ানী উপজেলার জঙ্গলমকন্দপুর গ্রামের লিটু খানের মেয়ে। সে চলতি বছর (২০২৫) এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।   পারিবারিক সূত্র জানায়, শনিবার (৩১ মে) দুপুরে লামিসা তার দাদাবাড়ি বেড়াতে গিয়ে সেখান থেকে ছোট বোনদের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে। সে সময় নদী ছিল উত্তাল, আর লামিসা সাঁতার জানত না। অল্প সময়ের মধ্যেই সে পানিতে তলিয়ে যায়।   নিখোঁজের খবরে স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালালেও তা সফল হয়নি। অবশেষে একদিন পর বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে নদীতে ভেসে ওঠে লামিসার নিথর দেহ। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  কিশোরীর এই অপমৃত্যুতে ওই পরিবারও এলাকায়   শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com