1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

গোলাপগঞ্জে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ৪টি রেজিঃবিহীন সিএনজিসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সেনগ্রাম গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ফয়জুর রহমান ফয়সল (৪০)। তার বিরুদ্ধে উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সার (১টির) মালিক উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের দৌলা মিয়ার ছেলে আব্দুস সামাদ (৪১) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮ তারিখ ১৮-০৪-২০২৫ইং। থানার উপ পরিদর্শক (এসআই) আনন্দ চন্দ্র জানান, আটককৃত ফয়জুর পেশাগত চোর। গত ২৭ জানুয়ারী দিবাগত রাতের কোন একসময় বাদী আব্দুস সামাদের বাড়ী থেকে একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর চোর ধরতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মমদ মনিরুজ্জামান মোল্লার বিশেষ নির্দেশনায় সোর্স নিয়োগ করে পুলিশ। এছাড়া তথ্য প্রযুক্তির সাহায্যে নজরদারী চালু রাখা হয়। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার এলাকা থেকে দুটি রেজিঃবিহীন সিএনজি অটোরিক্সাসহ ফয়জুরকে আটক করা হয় । পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুটি সহ মোট ৪টি রেজিঃবিহীন সিএনজি উদ্ধার করা হয়। এরমধ্যে আব্দুস সামাদের একটি সিএনজি রয়েছে। গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মমদ মনিরুজ্জামান মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন – আটক ফয়জুরকে আব্দুস সামাদ আজাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং উদ্ধারকৃত বাকি তিনটি অটোরিক্সার মালিকানা যাচাই করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com