1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

‎গৌরনদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
‎বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা শিক্ষকবৃন্দের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক সমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ। তিনি তার স্বাগত বক্তব্য বলেন, “জনাব মো. আব্দুল জলিল শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর দিকনির্দেশনায় বিদ্যালয়গুলোর একাডেমিক পরিবেশ উন্নত হয়েছে এবং শিক্ষকরা পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত হয়েছেন। তাঁর মতো একজন নিষ্ঠাবান কর্মকর্তার বিদায় গৌরনদীর শিক্ষা অঙ্গনে একটি শূন্যতা তৈরি করবে।”
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। তিনি তার বক্তব্যে বলেন, “মো. আব্দুল জলিল একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সততার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তিনি যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানেই সুনাম ও সফলতার স্বাক্ষর রাখবেন।”
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, তিনি বলেন, “আমি মো. আব্দুল জলিলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। তিনি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি নৈতিক ও সামাজিক বিকাশেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বইয়ের টেবিলে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার প্রচেষ্টা প্রশংসনীয়। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যবান, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তার নেতৃত্ব অনুকরণীয়। শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে মো. আব্দুল জলিল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল শিক্ষাক্ষেত্রে স্মরণীয় থাকবে।”
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন, টরকি গাউছিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, পালরদী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, আলহেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসাইন, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মো. গিয়াসউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
‎বক্তারা বলেন, গৌরনদী উপজেলায় কর্মরত অবস্থায় মো. আব্দুল জলিল নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটেছে, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হয়েছে।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রোকনুজ্জান পনির। অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com