1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

‎গৌরনদীতে ভ্যানচালককে রহস্যজনকভাবে কুপিয়ে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

‎সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

‎বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে রহস্যজনকভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাড়ির সন্নিকটে ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশ্চর্যের বিষয় হলো তার কাছে থাকা নগদ এক হাজার ষাট টাকা অক্ষত থাকলেও দুর্বৃত্তরা টাকা না নিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তার ভ্যানের ওপর ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনার পর থেকে নিহতের ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

‎মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

‎নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন এলাকাবাসীরাও।

‎ঘটনার খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনসার উদ্দিন এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনসার উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com