1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ঘাটাইলে গণভোট নিয়ে প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি

মো.রকিবুল হাসান  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে ২১ টি প্রস্তাবনার বিষয়ে ঘাটাইলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু সাঈদ। তিনি বলেন,গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি দপ্তরসমূহ সম্মিলিতভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপশী শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব এ এম শামসুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হান্নান সরকার।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীদের তথ্য সরাসরি যাচাই (লাইভ ভেরিফিকেশন) করা হয় এবং উঠান বৈঠকের মাধ্যমে গণভোট ও জুলাই জাতীয় সনদের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রকৃত উপকারভোগী নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com