1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ঘাটাইলে স্যান্ডেলের সোলের ভেতর ৮৫ গ্রাম হেরোইন, গ্রেফতার ১

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে পুলিশি অভিযানে স্যান্ডেলের সোলের ভেতর লুকানো ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৭টা ৪৫ মিনিটে ঘাটাইল কলেজ মোড় এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মজিবর রহমান (৬৯) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খানের নেতৃত্বে ঘাটাইল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর আসামির পরিহিত স্যান্ডেলের সোলের ভেতর থেকে অভিনব কৌশলে রাখা হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com