1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

চকরিয়ায় বেসরকারি হাসপাতাল-ল্যাব ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ ৫ হাজার জরিমানা

মুহাম্মদ ওসমান সরওয়ার
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বেসরকারি হাসপাতাল, ল্যাব, ফার্মেসি ও ভুঁয়া চিকিৎসকের চেম্বারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে ল্যাব ও ফার্মেসিকে ১লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩জুলাই) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানাগেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনামতে চকরিয়া পৌরশহরের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল, ল্যাব, ফার্মেসি ও ভুঁয়া চিকিৎসকের চেম্বারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানকালে জমজম হাসপাতাল, শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব, লাইফ ডেন্টাল কেয়ার, বিভিন্ন ফার্মেসী ও ভুঁয়া চিকিৎসকের চেম্বারে বিভিন্ন অনিয়মের অপরাধে বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। এসময় উল্লেখিত  স্ব স্ব প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী ১ লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা: অপু মজুমদার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: রিয়াসাদ আজিম ছিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইনস্পেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালতের পেশকারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে চকরিয়া জমজম হাসপাতালকে নবজাতক ও মাতৃস্বাস্থ্য বিষয়ক সকল চিকিৎসা দেওয়া এবং পরীক্ষা করানো থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব ও লাইফ ডেন্টাল কেয়ারকে যথাযথ লাইসেন্স গ্রহণ না করাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ১লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযান চলাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া থানা পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com