1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

চকরিয়া পৌরসভার টিকাদানকারী চম্পক দত্তের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার কর্মচারী চম্পক দত্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি/পেইজ এ অপপ্রচারের অভিযোগ উঠেছে।  খোঁজ নিয়ে জানা যায়, “চকরিয়ার মুখোশ”, “Chakarian: SSC 1971 to Infinity”, “কক্স অনলাইন বার্তা”,  নামক ফেইসবুক আইডি/পেইজ থেকে গত ১৫/০২/২০২৫ ইং তারিখ চম্পক দত্তের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালিয়ে চালানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী চম্পক দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আমার কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু কিছু লোক আমাকে জনস্মুখে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিকার প্রাপ্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।” সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী চম্পক দত্ত চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন যার জিডি নং- ৭৪৫। প্রসঙ্গত, চম্পক দত্ত কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের সচিন্দ্র লাল দত্তের ছেলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com