1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

চট্টগ্রাম- ৪ ( সীতাকুণ্ড) আসনে কে পাচ্ছে বিএনপির মনোনয়ন

Kamrul hossain
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত 26 অক্টোবর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে  চট্টগ্রাম বিভাগের সাত জেলার 120 জন বিএনপি নেতা নিয়ে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান।
জানা যায়, উক্ত বৈঠকে চট্টগ্রাম- ৪ ( সীতাকুণ্ড) আসন হতে আমন্ত্রণ পান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী ও তাঁর ঘনিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন। তবে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন  সংগ্রামের কারণে শেখ হাসিনার রোষানলে পড়ে ৮ বছরের অধিক সময় মিথ্যা মামলায় কারাগারে থাকা আসলাম চৌধুরীর নাম একক প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত থাকলেও উক্ত বৈঠকে উপস্থিত না থাকায় তাকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন কারাগারে থাকা প্রভাবশালী এই নেতা নির্বাচন না করলে সেই আসনে কাজী মোহাম্মদ সালাহউদ্দিন কে বিএনপির মনোনয়ন দিতে পারে বলে জানিয়েছে সীতাকুন্ডের নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ বিএনপি নেতা।
তবে সীতাকুন্ড আসনের প্রার্থীর চূড়ান্তের বিষয়টি জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, কাকে চূড়ান্ত মনোনয়ন দেয় সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না। আশা করছি কয়েক দিনের মধ্যেই  কেন্দ্র থেকে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com