1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মেহনতী, শ্রমিক জনতার মাঝে ইসলামী শ্রম নীতির বার্তা পৌঁছে দিতে হবে -উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ এর ব্যবস্থাপনায়, ইউনিয়ন উপদেষ্টা সভাপতিঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারন সম্পাদক মোঃ এরশাদ চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাংগুনিয়া উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াত আমীরঃ মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। #প্রধান অতিথি বলেন, আমাদের দায়িত্ব হলো,রমজানের শিক্ষার আলোকে নিজেদেরকে গড়ে তোলা এবং ইসলামের সুমহান বাণী আমাদের এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় পৌঁছে দেয়া। পবিত্র রমজান মাস আল্লাহর নৈকট্য হাসিলের মাস। বেশী বেশী সাদাকার মাধ্যমে অসহায়দের পাশে দাড়ানোর মাস,রমাদান মাস মানবতার জন্য বিশেষ গুরুত্ব রাখে,তাই সমাজের উচ্চবিত্তরা অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানাই। সবশেষে তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ও বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন। #প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপিতঃ মুহাম্মদ রাশেদুল আলম, তিনি বলেন, সমাজের উচ্চবিত্তরা অসহায়দের পাশে দাড়ালে ধনী গরীব বৈষম্য দুর হবে। তিনি আরো বলেন, ২য় ধাপে উপহার সামগ্রী বিতরণে আমরা মোটর শ্রমিক, সিএনজি অটো চালক শ্রমিক, নির্মাণ শ্রমিক, চাষী কল্যাণ বিভাগের শ্রমিক, নৌ শ্রমিক সহ সর্বমোট ৮০ জনের মাঝে আসন্ন ঈদ উপহার বিতরণনের কথা উল্লেখ করেন। #আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহ-সভাপতি বলে বিশিষ্ট ব্যবসায়ী জনাব, আবু তৈয়ব, সরফভাটা ইউনিয়ন জামায়াত সেক্রেটারিঃ কাজী ইকরামুল ইসলাম, কদমতলী ইউনিয়ন সেক্রেটারিঃ হাফেজ মুহাম্মদ ইউনুস। উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন, ইউনিট সভাপতি জনাব, ওসমান মেহেদী, শ্রমিক নেতা জামাল উদ্দিন প্রমূখ।।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com