1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

‎মো. রফিকুজ্জামান রকি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
‎চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফুফু-শাশুড়ির জানাজায় যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন আবুল কালাম আজাদ গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতেপুর মোড় এলাকায় একটি ভ্যানকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি স্লিপ করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ মারা যান।
‎নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com