1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো:সানাউল ইসলাম সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদী থেকে গলায় রশি পেঁচানো ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদী থেকে গলায় রশি পেঁচানো ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাবুপুর বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাখালরা নদী তীরে গরু চড়াতে গিয়ে প্রথমে লাশটি দেখতে পান। পরে স্থানীয়দের তারা ডেকে নিয়ে লাশটি দেখায়।পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও ইউপি সদস্য কাজল আলী বলেন,পদ্মা নদীর ওই শাখা অংশটি এখন মরা নদী নামে পরিচিত। এখন সরাসরি পদ্মার সাথে এর যোগাযোগ নেই। ফলে মরদেহটি মূল পদ্মা থেকে ভেসে আসার কোন সুযোগ নেই। আবদ্ধ পানিতে মরদেহটি পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে কেউ হত্যা করে মরদেহ ওই নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারেনি।২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com