1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ আটক

Golam Jakaria
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে বিপুল পরিমাণ দেশীয় মদ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।৯ মার্চ ভোর রাতে সেনাবাহিনীর একটি দল বিশেষ কায়দায় গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বোতল জাত, ড্রাম দেশীয় মদ সহ উদ্ধার করলেও আসামিরা পালিয়ে যায়। বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি বাসা তল্লাশি করলে ঘরের গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ বোতল জাত ও ড্রামে দেশীয় মদ আটক করা হয়। জানা যায়, বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয় করা হত।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর মডেল থানার পুলিশ ইন্সপেক্টর (ওসি তদন্ত)এস এম নুরুল কাদির সৈকত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com