1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে‌র পেছ‌নে ধাক্কা লেগে মমিন (৩৬) নামে নসিমন চালক নিহত হয়েছে।

জানা গেছে ,২০ মে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলার মহিপুর থেকে আম নিয়ে বাজারে আসার সময় পৌর এলাকার নয়াগোলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন  সদর উপজেলার মহিপুর গ্রামের ভাটোপাড়া’র তোতার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, ভোরে মহিপুর থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে নয়াগোলা মোড়ে নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় । এতে নসিমন চালক মমিন মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com