রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এক বিএনপি কর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম বিরাজ (পিতা: আমিনুল্লাহ)। তার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে, আড়ানী ব্রিজের পশ্চিম পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে রামচন্দ্রপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনার পর বিএনপির কিছু নেতাকর্মী সামাজিক মাধ্যমে লাইভে এসে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন।
তবে এ বিষয়ে চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ বলেন, “এই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করার আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যথাযথ তদন্ত ছাড়া তাদের দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে এটা ফ্যাসিবাদী কায়দার রাজনীতি
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।