1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

চালকের ঘুমে ট্রাক দুর্ঘটনা: নড়াইলে আহত ৫ ফেরিওয়ালা

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
নড়াইলের চৌগাছা এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে অন্তত ৫ জন ফেরিওয়ালা আহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ফেরিওয়ালারা একটি ট্রাকে যাচ্ছিলেন। পথে নড়াইলের চৌগাছা এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতায় ট্রাকটি দাড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে। এতে ট্রাকে থাকা ৫ জন ফেরিওয়ালা গুরুতর আহত হন।
আহতদের উদ্ধারের পর নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, ট্রাক চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সড়ক দুর্ঘটনার খবরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে চালকদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা ও সচেতনতার দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com