1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

আফছার আলী খান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে আমার বাংলাদেশ পার্টি-
এবি পার্টির উদ্যোগে মতবিনিময় সভা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড়ে শ্রমিক রাজনীতি বিরাজনীতিকরণ মতবিনিময়, আলোচনা সভা ও নতুন যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক আজিজা সুলতানা।
এর পূর্বে বাদ মাগরিব উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের দেবেন শাহপাড়ায় ক্ষুদ্র জাতি সত্ত্বা নৃ-গোষ্ঠীদের (আদিবাসী) সঙ্গে এক মতবিনিময় সভা করেন প্রধান অতিথি। মতবিনিময় সভা শেষে আদিবাসীদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি ক্ষেতমজুর কমিটি গঠন করা হয়। এছাড়াও তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের দেবেন শাহপাড়া এবং আলোকডিহি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক আজিজা সুলতানা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com