1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

চিরিরবন্দর আত্রাই নদী হতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

আফছার আলীখান
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
 দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই  নদীতে ভেসে উঠা অজ্ঞাত দুই যুবকের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। গতকাল ১২ জানুয়ারী সোমবার বেলা ১১টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রীজের পাশে আত্রাই নদী হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের অনুমানিক বয়স ৩০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com