1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

চুনারুঘাটে দিন দুপুরে ব্যবসায়ী আব্দুল হাই হত্যা মামলার আসামী স্বামী স্ত্রী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটের জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই (৬০) কে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাদিশাল গ্রামের কাজল মিয়া (৫০):ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৮) কে পুলিশ আটক করেছে।এদিকে প্রধান আসামী কাপ্তান মিয়া কে বিদেশে পালানোর সময় র‍্যাব গ্রেফতার করেছে বলে জানা গেছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।হত্যাকাণ্ডে জড়িত কাজল-মিনারা দম্পতিকে মঙ্গলবার ভোরে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে চুনারুঘাট পুলিশ।গ্রেফতার আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, কাজল-মিনারা দম্পতি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং দুজনই প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়িত। মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি ডুলনা গ্রামের মহরম আলীর ছেলে কাপ্তান মিয়াকে সোমবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াদের সাথে ডুলনা গ্রামের একটি জায়গা নিয়ে আব্দুল হাইয়ের বিরোধ ছিল। জানা যায়, শনিবার দুপুরে আব্দুল হাই সেই জায়গার বাঁশ কাটতে যাওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান। নিহত আব্দুল হাই একই উপজেলার জারুলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনার পরদিন নিহতের বড় মেয়ে সাদিয়া জান্নাত মিম ৮ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com