1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেফতার

মহিউদ্দিন হাওলাদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের রাজৈরে চলমান ডেভিল হান্ট অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান (৩০) ও যুবলীগ নেতা আনজুরুল কাজী অঞ্জ (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত সম্রাট খান একই গ্রামের জলিল খান (টুকু)-এর ছেলে, আর অঞ্জুরুল কাজী অঞ্জ হলেন হাবিবুর রহমান কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দুটি ভাগে বিভক্ত। রাজৈর উপজেলায়ও এর প্রতিফলন দেখা গেছে। একটি গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, আর অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম-এর সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। গ্রেফতারকৃত সম্রাট খান ছিলেন শাজাহান খান গ্রুপের ছাত্রলীগ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আর অঞ্জুরুল কাজী অঞ্জ ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপের যুবলীগ নেতা। বর্তমানে তিনি রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির ভাই হিসেবেও পরিচিত। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা থানায় আটক রয়েছেন এবং আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com