1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

জনগনের পাশে থেকে দলকে ক্ষমতায় আনতে হবে: নজরুল ইসলাম

মোঃ জুবায়ের হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যেকালে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। অনেক জেল জুলুমও খেটেছি। অনেক নেতাকর্মী হত্যারও শিকার হয়েছে। তাতেও বিএনপি তার রাজনৈতিক আদর্শ থেকে পিছুপা হয়নি।

আওয়ামী দোষেরা বিদায় নিয়েছে। আপনারা এমন কিছু করবে না যার কারণে বিএনপি’র প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। আপনাদের থেকে যেন মুখ ফিরিয়ে না নেয়। বরং আপনারা এমন কাজ করবেন যাতে জনগন আপনাদের প্রতি আস্থা আর্জন করতে পারে এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় সিরাজগঞ্জ ইসলামীয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি’র আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও বলেন, আওয়ামীলীগ এদেশে অরাজকতা করেছে, সম্পদ লুটপাট করেছে। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের কাছে এসব কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবী জানান।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদূর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  আমিরুল ইসলাম খাঁন আলীম। এছাড়া সমাবেশে জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনসমুহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশ শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে এসে হাজির হয়। যা বিগত ১৮ বছরেও কেউ কোনদিন দেখেনি বলে দাবী করেছেন আগতরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com