1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হোমনা উপজেলায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আজ শুরু হলো এসএসসি পরীক্ষা; কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ার তৎপরতা রসুলপুর শিশু হাসপাতালে রোগীর চাপ, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার

জনগনের পাশে থেকে দলকে ক্ষমতায় আনতে হবে: নজরুল ইসলাম

মোঃ জুবায়ের হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যেকালে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। অনেক জেল জুলুমও খেটেছি। অনেক নেতাকর্মী হত্যারও শিকার হয়েছে। তাতেও বিএনপি তার রাজনৈতিক আদর্শ থেকে পিছুপা হয়নি।

আওয়ামী দোষেরা বিদায় নিয়েছে। আপনারা এমন কিছু করবে না যার কারণে বিএনপি’র প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। আপনাদের থেকে যেন মুখ ফিরিয়ে না নেয়। বরং আপনারা এমন কাজ করবেন যাতে জনগন আপনাদের প্রতি আস্থা আর্জন করতে পারে এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় সিরাজগঞ্জ ইসলামীয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি’র আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও বলেন, আওয়ামীলীগ এদেশে অরাজকতা করেছে, সম্পদ লুটপাট করেছে। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের কাছে এসব কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবী জানান।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদূর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  আমিরুল ইসলাম খাঁন আলীম। এছাড়া সমাবেশে জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনসমুহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশ শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে এসে হাজির হয়। যা বিগত ১৮ বছরেও কেউ কোনদিন দেখেনি বলে দাবী করেছেন আগতরা।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com