1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

জবিতে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরাফাতুল হক চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় আমেজ দেখা যায় সবার মধ্যে।
এর পূর্বে সকাল সাড়ে ৭টায় জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাকর্মীরা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন জবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ভোট উৎসব,স্মার্ট বাংলাদেশ,শেখ হাসিনা এবং নৌকার জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছি। তারুণ্যের গণ রায় নিয়ে গণমানুষের ভাগ্যবদলের জন্য এবং উন্নয়ন অব্যাহত রাখার জন্য দেশরত্ন শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারুণ্যের গণজোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে,নৌকার জয় হবে এবং বাংলাদেশের জনগণের জয় হবে।
জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। আগামী ৭ই জনুয়ারি আমাদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাজপথে তরুণদের ঢল নেমেছে। এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশেকে বার্তা দিতে চাই, এই নির্বাচনে বাংলাদেশের ছাত্র সমাজ ও তরুণ সমাজ এককভাবে নৌকার পক্ষে রায় দিবে এবং টানা চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com