1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইউএনও বরাবর লিখিত আবেদন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী

জমি দখলের জের ধরে ব্যবসায়ীকে প্রতিষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে জমি দখলের জের ধরে মুকুল কুমার সাধক (৫০) নামে এক ব্যক্তিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে তিন দফায় মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বরূপকাঠি পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামানের অনুসারীদের বিরুদ্ধে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় স্বরূপকাঠী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক কাজী আনিসুজ্জামান এর বাহিনী তার দোকানে গিয়ে মুকুলের উপর এ হামলা চালিয়েছে। ইতিমধ্যে আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে এ বিষয়টি নিয়ে ৪ মিনিট ১৪ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভুক্তভোগী মুকুল কুমার সাধক মিডিয়ার সামনে বিএনপি নেতা আনিসুজ্জামানের বিরুদ্ধে এ বিষয়ে ইন্টারভিউ ও সংবাদ প্রকাশের যে ধরে তার পালিত বাহিনী দিয়ে তাকে মারধর করা হয়। এ বিয়ে ভুক্তভোগী মুকুল কুমার সাধক মঙ্গলবার (২০ মে) বিকেলে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এ বিষয়টি নিয়ে উপজেলা ব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী মুকুল কুমার সাধক তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসা এমন সময় উপজেলার বিএনপি নেতা মো. কাজী আনিসুজ্জামানের দুইজন অনুসারী অশ্লীল ভাষায় গালাগালি করছে। এক পর্যায়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে! তুই সাংবাদিকদের ইন্টারভিউ দিয়েছো? সাংবাদিক কেডা? নাম বল? তোর জিব্বা কেটে ফেলবো! (গালাগালি)। ভাইরাল ভিডিওতে আরো দেখা যায়, অনুসারীরা বলছে দোকান থেকে বের করে তোকে একেবারে তোকে মেরে ফেলবো! এ কথা বলে ভুক্তভোগী ব্যবসায়ীকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। অভিযোগে মুকুল সাধক বলেন, তিনি পেশায় একজন দর্জি ও ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা। উপজেলার হাসপাতাল সড়কের চিড়ার মিল এলাকায় জমি কিনে বসবাস করেন। তার প্রতিবেশী প্রদীপ কুমার দেবনাথ নামে এক ব্যক্তির সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। স্বরূপকাঠী পৌর বিএনপির নেতা মো. কাজী আনিসুজ্জামান প্রদীপের দেবনাথের কাছ থেকে পার্শ্ববর্তী শরিকের একটি জমির বায়না করে নানা অযুহাতে আমার জমি তিনি দখল নিতে চাচ্ছেন। এ নিয়ে আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। তিনি আমাকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে পালিত বাহিনী দ্বারা চাপ দেন। বিষয়টি নিয়ে মিডিয়ার সামনে কথা বলেছিলাম। এ কারনে ক্ষিপ্ত হয়ে কাজী আনিসুজ্জামান সোমবার (১৯ মে) সন্ধ্যায় আমার দোকানে এসে মেরে ফেলার হুমকি দেন। এর কিছুক্ষন পর অজ্ঞাত তার কিছু বাহিনী এসে আমাকে দোকান থেকে বের করে মারধর করেন। এভাবে মোট তিনবারে আমাকে মারধর করা হয়েছে। পূর্বেও একবার থানায় অভিযোগ দিয়েছি পুনরায় গতকালও একটি অভিযোগ দিয়েছি। আমার সাথে যে অন্যায় হয়েছে তার আমি উপযুক্ত বিচার চাই। ভুক্তভোগী মুকুল কুমার সাধক আরো বলেন, আনিসুজ্জামান এভাবে চাপ দিয়ে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মো. কাজী আনিসুজ্জামান বলেন, মুকুল কুমার সাধক প্রদীপ দেবনাথের জমি দখল করে খাচ্ছিল। আমি ওই জমি ক্রয়ের জন্য বায়না করেছি। তাই তাকে ধরে জিজ্ঞেস করেছি মাত্র। রাজনৈতিক ভাবে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, এরকম একটি কথা শুনেছি। তবে যারা জুলুম, চাঁদাবাজি, দখলবাজি ও মানুষের উপর নির্যাতন করে তারা দলের লোক হতে পারেনা। তারা যদি দলের লোক হয়েও থাকে তাহলে কোন ব্যক্তির দায় দল নেবেনা। এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে ভুক্তভোগী মুকুল কুমার সাধকের সাথে আমাদের দলের কোন নেতাকর্মী কোন অসদাচরণ করে থাকে তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার্স ইনচার্জ মো. বনি আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত ৫ আগষ্টের পর থেকে পৌর বিএনপি নেতা আনিসুজ্জামানের বিরুদ্ধে দখলবাজি, বাজারের ব্যবসায়ী থেকে চাঁদাবাজি সহ নানা অভিযোগ আছে। এ নিয়ে উপজেলা ও পৌর বিএনপির একটি অংশের নেতাদের সাথে কাজী আনিসুজ্জামানের মত বিরোধ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com