1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

জয়পুরহাটে নিখোঁজের সাত দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার, সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

Sumon Mondal
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে নিখোঁজ হওয়ার সাত দিন পর চার বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম রদিয়া আক্তার ওহি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৫ তারিখে শিশুটি প্রতিদিনের মতো দাদির বাড়ি যেতে বের হয়। তার বাবার বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি হওয়ায় হেঁটে যেতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে। ঘটনার দিন শিশুটির বাবা ছিলেন মাঠে ধান কাটতে, এবং দাদা-দাদি ঘাস কাটতে গিয়েছিলেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিহত শিশুর বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তার সৎ মা সোনিয়া শুরু থেকেই রদিয়াকে মেনে নিতে পারেননি। সন্দেহ করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই নির্মম হত্যাকাণ্ডের সূত্রপাত।

পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হয়। অবশেষে ৩১ মে সকালে বাড়ির পাশের পায়খানার ট্যাংকি থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে সৎ মা সোনিয়া এবং শিশুটির বাবাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তারা প্রাথমিকভাবে কোনো তথ্য স্বীকার করেননি।

পরবর্তীতে পুলিশ মৃত শিশুর বাবার দ্বিতীয় শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে। তার জবানবন্দিতে উঠে আসে, তার মেয়ে সোনিয়া-ই শিশু রদিয়াকে ঘরের মধ্যে কৌশলে ডেকে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরে লাশ ট্যাংকিতে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com