জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ন্ত্রন হারিয়ে পিকনিকের একটি বাস বাড়ীর দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) রাত প্রায় ন’টায় হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসের যাত্রীরা ও বাড়ীর লোকজন আতংকিত হয়ে পরেন।
স্থানীয়রা জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে ভ্রমন শেষে চাপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্য যাওয়ার পথে জনসেবা এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব- ১৪-১১৬২) বাসটি হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ঐ এলাকার রফিকুল ইসলামের
বাড়ীর দেয়াল ভেঙ্গে বাড়ীর ভিতরে ঢুকে পড়ে। এতে বাড়ীর প্রাচির ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রী ও বাড়ীর লোকজনের কোন ক্ষতি হয়নি। দূর্ঘটনার পর থেকে বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও এই এলাকায় দূর্ঘটনা ঘটেছে।এই সড়ক দিনাজপুরসহ বেশ কয়েকটি পিকনিক স্পটে যাবার শর্টকাট সড়ক। তাই অনেক জেলার ভ্রমন পিপাসুরা এই সড়ক ব্যবহার করে। এবং প্রায় দূর্ঘটনার শিকার হয়। সড়ক বিভাগের উচিত এই এলাকাকে দূর্ঘটনা প্রবন এলাকা হিসাবে চিহ্নিত করে সাবধানতা মূলক সাইনবোর্ড দেয়া।