1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

জয়পুরহাট কালাইয়ে ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ বন্ধ, জরিমানা আদায়।

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় ইউএনওর তৎপরতায় দুটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সোমবার রাতে আকন্দ পাড়া ও কুসুমসাড়া গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কনের পরিবারকে জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান আকস্মিক অভিযান পরিচালনা করেন। তিনি আকন্দ পাড়া মহল্লায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর এবং কুসুমসাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী আকন্দ পাড়ার বরের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কনের মা অঙ্গীকার করেন, মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না। একইভাবে কুসুমসাড়া গ্রামে বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, “বর ও কনে উভয়পক্ষ তাদের ভুল বুঝতে পেরেছেন এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়েছেন। প্রশাসন নিয়মিতভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।” বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতা একসঙ্গে কাজ করলে এটি প্রতিরোধ করা সম্ভব হবে। সমাজের সকল শ্রেণির মানুষের দায়িত্বশীল ভূমিকা একান্ত জরুরি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com