ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট–১ আসনের পাঁচবিবি উপজেলার ২ নম্বর ধরনজি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।