1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

জলসিঁড়ি সম্মাননায় ভূষিত হলো ৫ গুণীজন

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৫২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ‘পাঠে পাঠে আত্মজাগরণ’ এ প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলার সাহিত্যের ধারক জলসিঁড়ি প্রাঙ্গণ ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রে’র আয়োজনে সমাজে নানান ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ গুণীজনকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক আধ্যয়ন সভা শেষে এ সম্মাননা দেয়া হয়।

পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, অধ্যক্ষ ফারুক আহম্মদ তালুকদার, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক।

বক্তারা বলেন, সমাজ থেকে সকল অন্যায়, অবক্ষয় রোধ করতে সাহিত্য র্চ্চার কোন বিকল্প নাই। একজন সাহিত্য প্রেমী কখনো রক্ত ঝড়াতে পারেনা, একজন সাহিত্য প্রেমী কখনো বেদনা দায়ক হতে পারেনা। সাহিত্য প্রেমীদের লেখনী সকল ধুম্রজাল দুমরে-মুচরে এক মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে, এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিটি বাড়িতে যেন সকল শিশুদের হাতে অন্যান্য উপহার দেওয়ার পাশাপশি একটি করে বই তুলে দেওয়ার আহবান জানানো হয়।

আলোচনা শেষে শিক্ষাব্রতি আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার, তথ্যচিত্র নির্মাতা সেন্টু রায়, শিশু সাহিত্যিক নিশাত সুলতানা, কবি আলতাব শাহনেওয়াজ, পাঠাগারব্রতী মোহাম্মদ শাহনেওয়াজ কে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয় সেইসাথে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর কে সংবর্ধনা দেয়া হয়। পরিশেষে আমন্ত্রীত কবিগন তাদের স্ব-রচিত কবিতা পাঠ ও  ‘জলসিঁড়ি পাঠকেন্দ্র’র শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

উল্লেখ: ২০০২ সালে জলসিঁড়ি অধ্যয়ন পর্ষদ নামক সাহিত্য সংগঠন গড়ে ওঠে, এরপর সংগঠনটি ২০১২ সালে জলসিঁড়ি পাঠকেন্দ্র নামক পাঠাগার স্থাপনের পর থেকে সেলুন পাঠাগার, সৃজনশীল কর্মসূচি ও জলসিঁড়ি পাঠাগার শিশু যুবাদের আত্মজাগরণে পাঠাভ্যাস, পাঠচক্র ও ভর্তুকি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দশ টাকার বিনিময়ে বই বিতরণ সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com