1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

জাতীয় ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থতা জরুরি : মাহিদুর রহমান

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘বিসমিল্লাহ ইউকে চ্যারিটি’-এর প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, “দেশে দলমত নির্বিশেষে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আজ অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের উত্তরণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় গোটা জাতি এক কণ্ঠে ঐক্যবদ্ধ।”

‎রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের টেপা কমপ্লেক্সে কমলকণ্ঠ মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন মাহিদুর রহমান।

‎দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির বাংলাদেশ প্রতিনিধি ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ কবির উদ্দিন মাস্টার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা এম এ মুকিত জুয়েল।ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ লোকমান হোসেন হাওলাদার।জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন হাওলাদার এন এম মহিউদ্দিন।জিয়া গবেষণা পরিষদের শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম।জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম তালুকদার।মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম মাঝি ও সৈয়দা সালমা সুলতানা

‎‎ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির চেয়ারম্যান মোঃ ফয়সাল আহমেদ আকন্দ এবং সাধারণ সম্পাদক সায়েম রহমান।

‎এছাড়াও বক্তব্য দেন—ঢাকা জনকল্যাণ সমিতির সভাপতি নুরুল আলম হানিফ,মৎস্যজীবী দল পল্টন থানার সভাপতি হালিম বেপারী,যাত্রাবাড়ী থানার সভাপতি মিলন হাওলাদার,হাজারীবাগ থানার সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।

‎দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com