1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাসুদ রানা শিবলী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বিশাল বর্ণাঢ্য র‍্যালী করেছে জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহাস্রাধীক নেতা কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ।আজ রবিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় পিডিএসএ মাঠ সংলগ্ন সড়কে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা থেকে বিএনপির শত শত নেতা কর্মী বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিক দল, বাস্তুহারা দলসহ অঙ্গসংগঠনের খন্ড খন্ড মিছিল সহকারে এসে জমায়েত শেষে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোটেল বনানী মোড়ে এক সমাবেশের আয়োজন করে।এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও পটুয়াখালী-১ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, পৌর শাখা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।এ র‍্যালীতে ও সমাবেশে একাধিক কিশোরী বেগম খালেদা জিয়া সেজে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আকৃস্ট করে র‍্যালী ও সমাবেশকে প্রানবন্ত করে তোলে। এ ছাড়াও ভ্যানগাড়িতে জনৈক এক কিশোরী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেজে প্রতিকী খাঁচায় র‍্যালীতে অংশগ্রহ করতে দেখা গেছে।সমাবেশে বক্তারা বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার এবং আওয়ামীলীগকে আর রাস্তায় নামতে দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন বক্তারা
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com