1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

জাপানের তকুশিমা বিশ্ববিদ্যালয়ের সাথে রাবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫৪৮ বার পড়া হয়েছে
জাপানের তকুশিমা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কাউয়ামুরা ইয়াসুহিকো সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সেখানে রাবি অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত স্মারকের আওতায় উভয় বিশ্বদ্যিালয় গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা সম্পাদন, অ্যাকাডেমিক তথ্য বিনিময় ইত্যাদি করতে পারবে।
প্রসংগত, ২০২২ সালের নভেম্বর মাসে জাপানের তকুশিমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তামতসু তানাকা রাবি সফর ও উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা য়ৌথ গবেষণা, শিক্ষক ও গবেষক বিনিময়সহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন এ চুক্তি সম্পাদনে মূল ভূমিকা পালন করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com