1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

জামালপুরে জামাই মেলা সিজন-৩ শুভ উদ্বোধন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান

মোহাম্মদ আলী জিন্নাহ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে ৭ দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।   মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার চরপাকেরদহের পলাশপুর কালার মোড়ে ঐতিহ্যবাহী জামাই মেলা সিজন-৩ শুভ উদ্বোধন করা হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামাই মেলা সিজন-৩ এর শুভ উদ্বোধন করেন  ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান।সভাপতিত্ব করেন জামাই মেলা সিজন-৩ এর কমিটির সভাপতি খালেদ মাসুদ তালুকদার সোহেল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন, মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র  সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, জামাই মেলা সিজন-৩ এর কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী শফিউল আজম রাসেল প্রমূখ।  শুভ উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস। এ সময় জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার, জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সাইদুর রহমান সাঈদ এবং  উপজেলা,পৌর,ইউনিয়ন, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ দর্শকবৃন্দ  উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন জাতের বড় বড় মাছ, মিষ্টি, রকমারী খাবার, খেলনা সামগ্রীর স্টল, নাগরদোলা,যাদু, পুতুল নাচ ইত্যাদি রয়েছে ।  মাদারগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে মেলায় চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছাসেবী সদস্য সংগ্রহ ।   এর পূর্বে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে জামাই মেলা সিজন-৩ শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com