1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফরিদপুর পৌরসভার সংবর্ধনা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে
 ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে এসএসসি ‌ জিপিএ ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের গোয়ালচামটে অবস্থিত বীরশ্রেষ্ঠ ‌ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়াম এ উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে  জিপিএ ৫ প্রাপ্ত ‌ ৫৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ‌ ক্রেস্ট বিতরণ করা হয়।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ  প্রফেসর ‌ এম এ সামাদ , সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার ‌ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো,  পৌরসভার প্রধান  নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ‌ নাসিমা বেগম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন প্রমুখ।
 অভিবাবকদের পক্ষে ‌ বক্তব্য রাখেন ‌ নুরুল ইসলাম কাজল,  পৌরসভার ‌ ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, শিক্ষার্থীদের পক্ষে ‌ বক্তব্য রাখেন তাসমিয়া আফরিন ইভা।
 সভায় বক্তারা ফরিদপুর পৌরসভায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করায় পৌর  কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
 অনুষ্ঠানে  সভাপতির ভাষনে মেয়র অমিতাভ বোস বলেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারা দেশের  নেতৃত্ব দিবে আজ তাদের ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে। গত বছর ও এ ধরনের উদ্যোগ পৌরসভা গ্রহণ করেছিল। আগামীতে ‌ তা অব্যাহত থাকবে।  ‌শুধু একজন ভালো শিক্ষার্থী হলে হবে না একজন ভালো মানুষ হতে হবে।
তিনি ভালো  ফলাফলের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি তাদের  অভিভাবকদের ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ‌ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী ছাড়াও ‌ বিভিন্ন স্কুলের ‌ শিক্ষার্থী এবং তাদের ‌ অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com