1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

জুয়া খেলার পাওনা টাকা না দেওয়া সরিষাবাড়ীতে একজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে হত্যা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার গভীর রাতে আরামনগর বাজার এলাকায় রাসেল মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের ধরনায় ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতো। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনতো। বন্ধুরা বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলতো। গত কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সাথে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় রাসেলের কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয়। টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা আজ বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে আনে। পরে বাজারের একটি চায়ের দোকানের ভিতরে তাকে হাত-পা বেঁধে দোকানের ধর্ণার সাথে ঝুলিয়ে হত্যা করে। পরিবারের লোকজন সকালে রাসেলকে খুঁজতে থাকেন। পরে হাফিজুরের চায়ের দোকানের ভিতর রাসেলের ঝুলানো লাশ দেখতে পেরে পরিবারকে স্থানীয় লোকজন খবর দেন। খবর পেয়ে রাসেলের পরিবার-পরিজন রাসেলের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকাল দশটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রাসেলের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় আমার ছেলে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে ডাইকা আইনে মাইরে। এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না ।একথা বলছে আর রাসেলের বাবা কাঁদছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, হাত-পা বাধা অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com