1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

“জুলাই শহীদ দিবস” উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ(জিওপি), টাংগাইল জেলার আয়োজনে আলোচনা সভা ও গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে

Sohagh Dewan
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
১৬/০৭/২০২৫ইং বুধবার টাংগাইল প্রেসক্লাবে আয়োজিত উক্ত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলার সাবেক সহ সভাপতি ও গণঅধিকার পরিষদ, দেলদুয়ার উপজেলার আহ্বায়ক আনিসুল হক খানের সভাপতিত্বে বাংলাদেশ আইনজীবি অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এডভোকেট সুজন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান রাসেল, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, গণঅধিকার পরিষদ(জিওপি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, টাংগাইল জেলার সভাপতি কামরুজ্জামান রানা, সিনিয়র সহ সভাপতি, সুজন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ দেওয়ান, শ্রমিক অধিকার পরিষদ, টাংগাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ছানভীর হাসান রাসেল, ছাত্র অধিকার পরিষদ, টাংগাইল জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, গণঅধিকার পরিষদ, নাগরপুর উপজেলার আহ্বায়ক মো: আলামীন, গণঅধিকার পরিষদ, সখিপুর উপজেলার সহ সভাপতি আনিসুল হক, যুব অধিকার পরিষদ, দেলদুয়ার উপজেলার আহ্বায়ক জুলহাস মিয়া, যুব অধিকার পরিষদ, ধনবাড়ি উপজেলার হেলালসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা অন্তবর্তীকালিন সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধ ও রাষ্ট্র সংস্কারের জোরালো দাবি জানায়।
পাশাপাশি নেতৃবৃন্দ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান ও হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে আটক করার জোর দাবি জানায়।
আলোচনা সভা শেষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে টাংগাইল শহরে গণপদযাত্রা করে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com