1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে দুই মৎস্য কর্মকর্তা গন পিটুনি খেলেন

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে
ভোলা জেলা  মনপুরা উপজেলায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করা সত্যে  ও জেলেদের জাল এবং মাছ ধরতে  গিয়ে গণ ধোলাই  এর শিকার হয়েছেন ২ মৎস্য কর্মকর্তা। মেঘনা নদিতে অভিযানের নামে চাঁদা দাবি করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এই গণধোলাই দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুই মৎস্য কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন। এই ঘটনার জেরে মনপুরা থানায় শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন এক বিধবা নারী।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঢাকার লঞ্চ ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের  ফিসারিজ কর্মকর্তা মাহামুদুল হাসান ও সহকারী মনির হোসেন অভিযানের নামে মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। জেলেরা নিয়মিত চাঁদা দিলেও মাঝে মধ্যে তারা জেলেদের জাল পুড়িয়ে দিতো। এতে দিনদিন ক্ষুব্ধ হয়ে ওঠে জেলেরা। মঙ্গলবার সকালে ফের অভিযান করতে গিয়ে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের জেলেদের কাছে চাঁদা আদায়ের জন্য ট্রলারে ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে জেলেরা নদী তীরবর্তী এক বিধবা নারীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় দুই মৎস্য কর্মকর্তা বিধবা নারীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করতে চাইলে ওই নারী বাধা দেয়। এ সময় জেলেসহ ওই নারীকে মারধর করে। জেলেদের চিৎকারে স্থানীয়রা এসে ক্ষুব্ধ হয়ে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই দেয়। পরে মনপুরা থানা পুলিশ খবর পেয়ে
আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অবরোধকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করি। মেঘনা নদীতে পেতে রাখা জালের কাছে গেলে জেলেরা স্পিডবোটযোগে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার সহকর্মী মনির হোসেন গুরুতর আহত হই। পরে থানা থেকে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। উপরস্ত মহলের নির্দেশনা মেনে এ ব্যাপারে মনপুরা থানায় অভিযোগ করা হবে।
উক্ত ঘটনায় ওই বিধবা নারী মনপুরা থানায় এসে দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মারুফ হোসেন মিনার জানান, অনুমতিসাপেক্ষে আমাদের মেরিন ফিশারিজ কর্মকর্তা ও ক্ষেত্র সহকারী অভিযান পরিচালনা করেন। এ সময় জেলেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনে গুরুতর আহত হয়। এ ব্যাপারে উপরস্ত মহলের পরামর্শক্রমে থানায় অভিযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তাদের মারামারি ঘটনার জেরে এক বিধবা নারী থানায় এসে অভিযোগ করেছেন। এ ছাড়া মৎস্য অফিসের পক্ষ থেকেও অভিযোগের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে অভিযোগ পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com