1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল ছুরিকাঘাতে নিহত

Sumon Mondal
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০)। তিনি ছাত্রদল জয়পুরহাট শহর শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত পিয়ালকে তার ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com