1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Shadhin Kumar
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ৭০ পিস ট্যাপেন্টাডলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আক্কেলপুরের রুকিন্দিপুর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৩), জয়পুরহাট সদরের মধ্য জামালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৩৬) ও আক্কেলপুরের জগদীশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আবু তাহের (৪৫)। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অভিযানিক দল বৃহস্পতিবার রাতের দিকে রুকিন্দিপুর এলাকায় অভিযান চালায়। ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এদের মধ্যে আসামি সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com