1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

Sumon Mondal
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. রেজাউল করিম কিনা (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ঘটনাটি ঘটে ২৫ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ডের হরিহরপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, মো. রেজাউল করিম কিনা মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে আরিফ হোসেন (২০), পিতা মো. কামাল হোসেন, সাং—পুটারবিল, থানা—পাঁচবিবি, হঠাৎ পেছন থেকে এসে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

রেজাউল করিম কিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারী আরিফ হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com