1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ঝিনাইগাতী ফাকরাবাদ গ্রামে গরু চোর সন্দেহে ৩ জন আটক,পুলিশের হাতে সোপর্দ।

রেজাউল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গণধোলাইয়ের পর তিন গরু চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (১৭) ও সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ঢুকে আলম মিয়া, গোলাম রাব্বি ও শামিম মিয়া নামে এই তিন গরুচোর। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে। খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘণ্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ির পাশ থেকে কাঠের স্তূপের মধ্যে লুকানো অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত এক মাসে উপজেলায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com