1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে মা কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব- ৬। রোববার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে মহেশপুরের শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গেল ১ মার্চ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে ছোট্ট শিশু মাহমুদা তার সৎ মা হুমায়রা আক্তার বন্যার কাছে জুস খেতে চাইলে কোমল পানীয় বোতলে বিষ ভরে মাহমুদাকে খাইয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফেরত দেয়। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে গেল বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় তার স্ত্রী হুমায়রা খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঝিনাইদহ র‍্যাব ৬ কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ র‍্যাব ৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিশুতলা গ্রামে এক নিকট আত্মীয়র বাড়ি অবস্থান করছে আসামি হুমায়রা খাতুন বন্যা। পরে গতরাত একটার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠিয়েছে কোটচাঁদপুর থানা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com