1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা

মোঃ তৌফিকুর রহমান রাজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিল ঘুষিতে মোহাম্মদ আলী (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী একই গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার সাথে জ‌ড়িত থাকার অভিযো‌গে একই গ্রামের আশকার আলী, তার স্ত্রী আয়েশা খাতুন ও পুত্র আসাদুলকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার বাদপুকুর প‌শ্চিমপাড়া গ্রামের আশকার আলীর পুত্র আশাদুল ইসলাম মু‌দি দোকানদার মোহাম্মদ আলীর দোকানে ৮৪০ টাকা বাকি করে। দোকানদার মোহাম্মদ আলী একাধিকবার উক্ত দোকান বা‌কীর টাকা প‌রি‌শো‌ধের তাগাদা দি‌লেও আশাদুল ইসলাম টাকা পরিশোধ করতে টালবাহানা করে।  একপর্যায়ে মঙ্গলবার দুপুরে দি‌কে মুদি ব্যবসায়ী মোহাম্মদ আলী উক্ত পাওনা টাকার জন্য আশাদুলের বা‌ড়িতে যান। এ সময় আশাদুল ইসলাম, তার পিতা আশকার আলী এবং মা আয়েশা খাতুনের সাথে মোহাম্মদ আলীর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দোকানদার ‌মোহাম্মদ আলীকে উপুর্ষপুরী কিল ঘু‌ষি‌ মারতে থাকে তারা। এতে মোহাম্মদ আলী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে ঝিনাইদহ সদর হাসপাতালে ‌নি‌য়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্র‌য়োজনীয় পরীক্ষা নিরীক্ষার প‌রে মোহাম্মদ আলী‌কে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অভিযো‌গে আশকার আলী, তার স্ত্রী আয়েশা খাতুন ও পুত্র আশাদুল কে আটক ক‌রা হয়েছে। আটককৃতরা ঝিনাইদহের ডাকবাংলা বাজা‌রের জ‌নৈক আব্দুর র‌বের চালক‌লে শ্র‌মিক হি‌সে‌বে কাজ কর‌তো বলে জা‌নি‌য়ে‌ছেন ওই কর্মকর্তা।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com