1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

টঙ্গীবাড়িতে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ

হোসেন হাওলাদার
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলা সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক হোসেন হাওলাদারের  পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
 জানাগেছে ( ২১ জুন ২০২৫ ) রোজ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে। আমতলী গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে দূর্জয় সিকদার তার সঙ্গীদের নিয়ে হোসেন হাওলাদার ও স্ত্রী এবং তার মেয়েকে বাড়িতে ঢুকে মারধর করে, চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার সময় আমতলী মাদ্রাসা মানিক সিং এর দোকানের সামনে আসতেই দূর্জয় সিকদার ও তার সঙ্গীরা ফের মারধর করে চিৎকার  শুনে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 স্বামীকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেখে স্ত্রী রাবেয়া বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। হোসেন হাওলাদার বলেন, গত ১৯/ ৬/ ২০২৫ / বৃহস্পতিবার সকাল ৮ টা ত্রিশ মিনিটে আমার মেয়ে হামিদা ( ১৫ ) প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়। সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে জানতে পারি জাহাঙ্গীর সিকদারের অটো গ্রেজের এক ছেলের সাথে হামিদাকে খুলনা পাঠিয়ে দিছে দূর্জয় সিকদার।
 বিষয়টি দূর্জয় সিকদারের কাছে জানতে চাইলে উত্তেজিত হয়ে আমার পরিবারের উপর বাসা থেকে মারতে মারতে রাস্তা পর্যন্ত মারধর করে আমার স্ত্রী রাবেয়া ৩ মাসের গর্ভবতী তাকে মাটিতে ফেলে লাথি ঘুষি মেরে জখম করেছে।
এবিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মহিদুল ইসলাম বলেন,  মারধরের ঘটনা হোসেন হাওলাদারের স্ত্রী রাবেয়া বাদী হয়ে একটি সাধারণ ডায়রী  করেছে বিষয়টি ব্যাবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com